১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭
বাংলাদেশের স্বপ্নযাত্রাটা থেমে গেল ৯ উইকেটের বড় হারে। বড় সংগ্রহের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ভারতীয় বোলিংয়ে খেই হারিয়ে ৭ উইকেটে ২৬৪ রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে দাপট দেখিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ভারত জয় পেয়েছে ৪০.১ ওভারে। তাই বাংলাদেশ বিদায় নিলো সেমিফাইনাল থেকে।
২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে একপেশেভাবে জবাব দিতে থাকে ভারত। দুই ওপেনারের দারুণ শুরুর ভিত্তিতেই আসে ৮৭ রান। যদিও ১৪.৪ ওভারে মাশরাফি আঘাত হেনে ভেঙে দেন হুমকি হয়ে ওঠা এই জুটি। ভারত তাতেও অবশ্য দমে থাকেনি। কোহলিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৭৮ রানের জুটি গড়েন ওপেনার রোহিত শর্মা। এ দুজনের ব্যাটে ভর করেই জয়ের পথে দ্রুত এগিয়ে যায় ভারত। রোহিত হাঁকিয়েছেন ১১তম সেঞ্চুরি। তার ১২৩ রানের ইনিংসটি ছিল ১২৯ বলে সাজানো। যেখানে ছিল ১৫টি চার ও একটি ছক্কা।
অবশ্য সেঞ্চুরির কাছাকাছি থাকলেও সেটি আর পূরণ হয়নি ভারতীয় অধিনায়কের। ৯৬ রানেই সন্তুষ্ট থাকতে হয় কোহলিকে। তার ৭৮ বলের ইনিংসে ছিল ১৩টি চার।
এর আগে অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির শীর্ষ রান সংগ্রাহক হয়েই বিদায় নেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ৩১৭ রান নিয়ে এই তালিকার শীর্ষে আছেন তিনি। ১৫তম ওভারে মাশরাফির ওভারে মনোযোগ ঠিক রাখতে পারেননি। ৪৬ রানে ব্যাট করতে থাকা এই ওপেনার তালুবন্দি হন মোসাদ্দেক হোসেনের হাতে। তার ৩৪ বলের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা।এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ২৬৪ রান তুলে। শুরুতে ধাক্কা খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আগের ম্যাচের ব্যর্থতা ঝেড়ে স্বরূপে ফেরেন তামিম ইকবাল। সঙ্গে মুশফিকুর রহিমও ছন্দে ফিরলে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। কিন্তু ‘একটার সঙ্গে একটা ফ্রি’ যুগ থেকে এখনও যে বেরোতে পারেনি টাইগাররা! তাই তামিম-মুশফিকের ১২৩ রানের জুটির পরও স্কোর বেশিদূর যায় নি। ভারতের নিয়ন্ত্রিত বোলিংটা হয়ে ওঠে আরও ধারালো।
সেমিফাইনালের উত্তেজনাকর লড়াইয়ে তামিম-মুশফিক বাদে অন্যরা ছিলেন ব্যর্থ। শেষ দিকে মাশরাফি ব্যাটে ঝড় তোলায় ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পেরেছে ২৬৪ রান।
এ হার থেকেও অর্জন আছে বাংলাদেশের। প্রথমবারেরব মতো সেমিফাইনালে ওঠার এ অর্জন তো কেড়ে নিতে পারবে না! ৫০ ওভারের দুটো টুউর্নামেন্টে টানা দুবার গ্রুপ পর্যায়ে উঠে যাওয়াও লেখা থাকবে অর্জনের খাতায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D