সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে উদ্বেগ ছড়াচ্ছে হাম ও রুবেলার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক বছরের এক শিশু। তার বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

এ নিয়ে বিভাগে মোট ২০ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব কনফার্মড হাম ও রুবেলার রোগী শনাক্ত হয়েছেন ১৪১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৬৩ জন রোগী।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সর্বশেষ মারা যাওয়া শিশুটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট