১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন এফডিএমএন সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দালাল চক্রের এক সদস্যকেও আটক করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালায় বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। ব্যাটালিয়নের অধীন ডোনা ও আটগ্রাম বিওপি’র টহল দল সীমান্তবর্তী কাচারীপাড়া ও পূর্ব কারাবাল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ডোনা বিওপি’র অভিযানে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের এফডিএমএন সদস্য মো. আলী হোসাইন (৩৫) অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক হন। এ ঘটনায় দালাল চক্রের সদস্য রুমেল আহমেদ (২৩) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অন্যদিকে আটগ্রাম বিওপি’র পৃথক অভিযানে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নড়াইল জেলার মো. রুবেল শেখ (৩৩) এবং যশোর জেলার মোছা. শাহানাজ (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
১৯ বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা জোরদার করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D