১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
মৌলভীবাজারের জুড়ীতে ইয়াবাসহ পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম মাজহারুল ইসলাম তাগাদ (২৫)। তিনি পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
এদিকে পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ জাকারিয়া শিবলু আটক যুবদল নেতার পদবি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাজহারুল ইসলাম তাগাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
তবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা দাবি করেন, জেলা কমিটি ইতোমধ্যে ওই ইউনিয়ন কমিটিকে অবৈধ ঘোষণা করেছে।
এ তথ্যটি জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D