১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ২৭, ২০১৭
বার্মিংহাম : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।
শনিবার বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মাশরাফিরা। দলীয় ২৯ রানে সৌম্য সরকারের বিদায়ের পর দেখেশুনে খেলে এগুচ্ছে টাইগাররা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভারে এক উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে টাইগাররা। সৌম্য ১৯ রান করে জুনায়েদ খানের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
তামিম ৭১ ও ইমরুল কায়েস ৩০ রান করে ক্রিজে রয়েছেন। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও পাকিস্তানের পিটিভি স্পোর্টস।এদিকে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে থেকেই প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করছে বাংলাদেশ।
এছাড়া সর্বশেষ ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। যে কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে বেশ আত্মবিশ্বাস নিয়েই টাইগাররা পাকিস্তানিদের মোকাবেলা করবে বলে ধারণা সবার।
পাকিস্তানের পর আগামী ৩০ মে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১ জুন, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিন লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর দ্বিতীয় মর্যাদাকর আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ।
‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে, আগামী ৫ ও ৯ জুন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D