১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭
একাদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে একটি প্রস্তাবনা দিতে চায় বাংলাদেশে রাজনীতির প্রধান বিরোধীদল বিএনপি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংলাপের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার পর দলটি এই প্রস্তাব দেবে বলে জানা গেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই মাসে সংলাপ করার ঘোষণা দেন। পাশাপাশি তিনি জানান, সুশীল সমাজ, গণমাধ্যম, পর্যবেক্ষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে এ বছরের নভেম্বরের মধ্যেই সংলাপ সম্পন্ন করার কথাও।
তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে নিবন্ধিত দলগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে একবারই সংলাপ করা হবে। সীমানা পুনঃনির্ধারণ, আইন সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ, নতুন নিবন্ধন, ভোটকেন্দ্র, ইসির সক্ষমতা বাড়ানো ও সবার জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি- এ সাত বিষয় নিয়ে সংলাপে আলোচনা করা হবে।
বিএনপি নেতারা জানান, সংলাপের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তাব দেবে বিএনপি। জানা গেছে, ইসি থেকে চিঠি পাওয়ার পর বিএনপি দলীয় ফোরামে আলোচনা করে সংলাপে যাওয়া ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সহায়ক সরকারের আদলেই নির্বাচন কমিশনে বিএনপির প্রস্তাবনা তুলে ধারা হবে। ইতোমধ্যে দলটি নির্বাচনে ইভিএম পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছে।এ সব বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি মনে করে, ইভিএম পদ্ধতি কার্যকর নয়। বিশ্বের বিভিন্ন দেশ এ পদ্ধতি বাতিল করে দিচ্ছে। বর্তমানে যে পন্থায় নির্বাচন হচ্ছে এটাই চাই আমরা। তবে এই প্রক্রিয়াটাকে কীভাবে আরো সহজতর করা যায় সে জন্য আমরা কিছু সুপারিশ করবো।’
২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদের ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D