১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশির বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইবে বিএনপি।একই সঙ্গে ঘটনার প্রতিবাদে ২৪ মে বুধবার রাজধানীতে সমাবেশ করবে তারা।
রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। উক্ত বিষয় নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবে বিএনপি।গুলশানে নিজ কার্যালয়ে পুলিশি অভিযানের পরিপ্রেক্ষিতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।কার্যালয়ের নিচতলায় বৈঠক হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দলের শীর্ষ নেতারা খালেদার জিয়ার কার্যালয়ে তল্লাশির ঘটনাকে সরকারের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তারা এর নিন্দা জানান।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ মে সোহরাওয়ার্দী উদ্যানে তল্লাশির প্রতিবাদে সমাবেশ হবে। সমাবেশের অনুমতি না দিলে সারা দেশে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি দেয়া হবে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D