কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

সিলেটের কানাইঘাট উপজেলায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে গাছবাড়ি-হরিপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার নারায়নপুর গ্রামের শাহনেওয়াজ খসরুর স্ত্রী। তিনি নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট শহর থেকে গাছবাড়ির উদ্দেশ্যে রওনা দেন ফাতেমা বেগম। পথে গাছবাড়ি-হরিপুর সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিটকে খাঁদে পড়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় দলাইকান্দি গ্রামের শালিক আহমদও গুরুতর আহত হয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত শিক্ষিকার অকাল মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট