|
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ওল্ডহামের স্থানীয় ইস্টার্ন প্যাভিলিয়ন হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম এ মুকিত চৌধুরী সেতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুপচাঁদ দাশ রুপকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেমসাইডের সিভিক মেয়র কাউন্সিলর হেলেন বোডেন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই।
জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের এক দশক পূর্তি উপলক্ষে কেক কাটা এবং সংগঠনের প্রকাশনা ‘PRESSLINE — The Voice of Journalism’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রথমবারের মতো তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সংগঠনের পক্ষ থেকে আজীবন সম্মাননা সদস্যপদ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন নিউক্যাসল থেকে আগত গীতিকার ও সাংবাদিক সৈয়দ দুলাল, হাইডের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ইকবাল সমুজ এবং ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম পাভেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি সম্পাদক মাহফুজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ শুভ, কোষাধ্যক্ষ ফোরকানের রহমান চৌধুরী সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সোহেল আহমেদ ও লুতফুর রহমান চৌধুরী, সহসভাপতি ফখরুল হোসেন, মো. কলন্দর তালুকদার ও গাওছুল ইমাম চৌধুরী সুজন, সিনিয়র সহসভাপতি সৈয়দ সাদেক আহমদ এবং কার্যকরী কমিটির সদস্য তাবেদার রসুল বকুল, রুহুল আমিন চৌধুরী মামুন, সৈয়দ দুলাল ও কাউন্সিলর হাসান খান ,আবু সুফিয়ান প্রমুখ।
এ সময় নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত NEBTJA দীর্ঘ এক দশক ধরে প্রবাসে বাংলা সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সংগঠনের অভিষেক অনুষ্ঠানে নতুন নেতৃত্ব আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিপুলসংখ্যক অতিথি ও শুভানুধ্যায়ীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D