৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
সিলেটের গোয়াইনঘাটে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবক খুন হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আলী উরফে আল আমিন (৩০) উপজেলার আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাজারের দোকানের পিছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের লোকজন। এতে মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জানান, নিহতের লাশ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D