ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বাতিল

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বাতিল

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানটিতে ২৬২ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির যাত্রা বাতিল করা হয়েছে।

যে কারণে এয়ারক্রাফটি নিয়ে উড়াল দিতে অনিশ্চয়তায় পড়েন পাইলট। পরে যাত্রীদের নামিয়ে আনা হয়। বিমানটি সকাল ১০টা ২৫ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনা হচ্ছে এবং দুপুর আড়াইটার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানো হবে।



তবে বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বোর্ডিং ব্রিজটি সরানোর সময় অসাবধানতা বশত; ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে এয়ারক্রাফটি ক্ষতিগ্রস্থ হয়। ঝুঁকি নেওয়া যাবে না, তাই এয়ারক্রাফটি বাতিল করে যাত্রীদের নামিয়ে এনেছি। ঢাকা থেকে আনা অন্য একটি এয়ারক্রাফটে ফ্লাইট এনে বেলা আড়াইটায় ফ্লাইট দেওয়া হবে। অবশ্য ফ্লাইটের নাম ঠিক থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট