৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
সোমবার (২৭ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত প্রায় ৪টার দিকে বৈদ্যুতিক মিটার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে সুভাষ সূত্রধর, দুলাল সূত্রধর ও রুপম সূত্রধর নামে তিন পরিবারের ঘরবাড়ি ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় যুবকদের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরবাড়ি ও আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
বেঙ্গাডোবা গ্রামের কয়েকজন যুবক জানান, তারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা না করলে আরও কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়তে পারত।
অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম জানান, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D