৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
সিলেটে মহানগরীতে টাকা বহনের ক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশ এক নির্দেশনা দিয়েছে।
রোববার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সিলেট মহানগর এলাকায় নগদ টাকা বহনের ক্ষেত্রে পুলিশি সহযোগিতার প্রয়োজন হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নাম্বারটি হচ্ছে- ০১৩২০-০৬৯৯৯৮।
উল্লেখ্য, রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকা থেকে এনা পরিবহনের ৩ জন কর্মচারীর কাছ থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়েে গেছে দুর্বৃক্তরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সিলেট এনা পরিবহনের কদমতলির কাউন্টার থেকে সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে ১২ লাখ ৪০ হাজার টাকা ৩ কর্মচারী ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। তাদের গাড়ি কদমতলির ইয়াসিন প্লাজা নামক মার্কেটের সামনে যাওয়ামাত্র ৫টি মোটরসাইকেলে করে ১০ জন ছিনতাইকারী এসে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়।
টাকা ব্যাংকে নিয়ে যাওয়া কর্মচারীরা হলেন- এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম ও নুর মুস্তফা এবং ক্যাশ কর্মকর্তা সোহেল আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D