সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত নিয়ে বৈঠকে দুই পক্ষের উত্তেজনা

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত নিয়ে বৈঠকে দুই পক্ষের উত্তেজনা

নির্বাচন স্থগিতকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরামের নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এক পক্ষ অপর পক্ষকে দোষারোপের পাশাপাশি বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুই পক্ষের নেতাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা দেখে প্রতিদ্বন্দ্বী পক্ষ ষড়যন্ত্র করে নির্বাচন স্থগিত করিয়েছে। রোববার বিকেল ৪টায় নগরীর হোটেল স্টার প্যাসিফিকে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট