ভয়াল ২৮ অক্টোবর স্মরণে সিলেটে জামায়াতের বিক্ষোভ কর্মসূচী মঙ্গলবার

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

ভয়াল ২৮ অক্টোবর স্মরণে সিলেটে জামায়াতের বিক্ষোভ কর্মসূচী মঙ্গলবার

ভয়াল ২৮ শে অক্টোবর স্মরণে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টায় নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফলের জন্য সর্বস্তরের জনশক্তি ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।

নেতৃবৃন্দ বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি হৃদয়বিদারক দিন। এ দিনে জামায়াতের নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চালানো হয়েছিল। সাপের মতো পিটিয়ে জামায়াত-শিবিরের কর্মীদের হত্যা করা হয়েছিল। আহত করা হয়েছিল শত শত মানুষকে। এই দিনটি জাতির ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট