৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় ৯ জনকে আটক করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলার ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, অনুমোদন ছাড়া কয়েকটি বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে পরিবহন করা হচ্ছিল। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ ও ৯ জনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিন মিয়া জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নদী ও পরিবেশ রক্ষায় কেউ ছাড় পাবে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, জব্দ করা বাল্কহেডগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D