২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি ও পান বরজ লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জাটিয়া ও সোহাগী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঝড় বয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর, ঘাগড়াপাড়া, মাঝিয়াকান্দি এবং সোহাগী ইউনিয়নের চট্টি ও মনোহরপুর গ্রাম ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছচাপা পড়ে ও টিনের চালা উড়ে গিয়ে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া বহু গাছপালা উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, ফলে ওইসব গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঝড়ে রাস্তায় গাছ ভেঙে পড়ায় যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জাটিয়ার নিজতুলন্দর গ্রামের সুরুজ আলী, নুরুল ইসলাম, আব্দুর রহিম, আবু সিদ্দিক ও ইদ্রিস আলী—যাদের অন্তত ৮টি ঘর সম্পূর্ণ ভেঙে গেছে। সোহাগীর মনোহরপুর গ্রামের রিপন, শাহ্ নেওয়াজ ও সিরাজুল ইসলামেরও ঘরবাড়ি ঝড়ে ধ্বংস হয়েছে।
এছাড়া ঘাগড়াপাড়ার পানচাষী আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, সানাউল্লাহ ও আতাউর রহমানের প্রায় এক একর পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি গাছ ভেঙে বিদ্যালয়ের ওয়াশ ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পরাপারা মোড়ে ঝড়ের আঘাতে বনজ বাগান ও রাস্তার পাশের বড় বড় গাছপালা উপড়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে। তালিকা হাতে পেলেই প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D