৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫
এমসি ও সরকারী কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীদেরকে বৃত্তি দেবে সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ এলামাইন এসোসিয়েশন অব ইউএসএ ইনক। ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪০ জনকে বার্ষিক ৭ হাজার টাকা বৃত্তি প্রদান করবে সংস্থাটি।
সোমবার (১৮ আগস্ট) এমসি কলেজের শিক্ষক মিলনায়তনে বৃত্তি প্রদানের এ কার্যক্রম প্রক্রিয়া শুভ উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম আহমদ খান।
অধ্যাপক গোলাম আহমদ খান বলেন, এটা আনন্দ ও শ্লাঘার বিষয় যে কলেজের প্রাক্তণিরা কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য এগিয়ে এসেছে। এর ফলে গরীব মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে। সাবেক শিক্ষার্থীদের এ সহযোগিতার মানসিকতা প্রশংসাযোগ্য। এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে সেইসাথে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা করবে।
এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা ব্ক্তব্য ও বৃত্তি কার্যক্রম সর্ম্পকে ধারণা দেন এমসি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী ও সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মো. হোসেন সরোয়ার।
সভায় ব্ক্তারা বলেন, শুধুমাত্র দেশের প্রতি মমত্বোবোধ আর শিকড়ের টানেই সাবেক ছাত্ররা এ মহৎ কার্যক্রম হাতে নিয়েছে। এ প্রণোদনা নি:সন্দেহে শিক্ষার্থীদের কাজে লাগবে।
বক্তারা এ বৃত্তি কার্যক্রমে সিলেট সরকারী কলেজকে অর্ন্তভুক্ত করায় সাধুবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকমল হোসেন, এমসি কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পান্না বসু, সিলেট সরকারী কলেজের সহযোগি অধ্যাপক সব্যসাচী দত্ত প্রমুখ।
উল্লেখ্য, এবার এমসি কলেজের ২৫ জন যার মধ্যে ১৫ জন বিভাগভিত্তিক ( স্নাতক), ৬ জন পাস কোর্স, ৪ জন উচ্চ মাধ্যমিক এবং সরকারী কলেজে মোট ১৫ জন যার মধ্যে ৫ জন বিভাগভিত্তিক (স্নাতক), ১০ জন পাস কোর্স ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৪৭৩৫৪৬৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D