৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫
সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে অনৈতিক কাজ বাড়ছেই। প্রায় প্রতিদিনই অভিযান হচ্ছে। আটক হচ্ছে জড়িত নারী ও পুরুষ।
রবিবার (১৭ আগস্ট) এমন অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওসমানী মেডিকেল কলেজ রোডে অভিযান চালিয়ে আবাসিক হোটেল বাধন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন এমডি এহসান আহমেদ আসিফ (২৬), মো. আলী (৩২, হোটেল স্টাফ), নয়ন তারা ওরফে তানিয়া (২০) ও রুনা বেগম (২৫)। তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D