৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং ইসলামপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতারের প্রতিবাদে রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজনগর নতুন বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আলমগীর আলম এই এলাকার একজন জনপ্রিয় চেয়ারম্যান। তিনি বিগত ইউপি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং ধলাই সেতু রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন সেতু রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অবৈধ বালু উত্তোলনের কারণে সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম এম. সাইফুর রহমান সেতু ঝুঁকির মুখে পড়লেও তিনি লুটপাটকারীদের বিরুদ্ধে জনসাধারণকে সঙ্গে নিয়ে অবস্থান নেন। এ কারণে লুটেরা চক্র তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে।’
বক্তারা আরও বলেন, ‘আলমগীর আলম কখনো লুটপাটে জড়িত ছিলেন না। তিনি মূলত রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সক্রিয় ছিলেন। তাই পাথর লুটের অভিযোগ ভিত্তিহীন। মানববন্ধনে অবিলম্বে আলমগীর আলমকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয় এবং তা না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, মনিরুল ইসলাম, মধু সরকার, আনিসুর রহমান, উবায়দুল হক, আব্দুল মান্নান, মখলিছুর রহমান, মেম্বার ইব্রাহিম, মহিলা মেম্বার সাহেরা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, বালু-পাথর চুরির মামলায় বৃহস্পতিবার ভোরে আলমগীর আলমকে পুলিশ গ্রেফতার করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D