সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র‌্যালি ও সমাবেশ

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র‌্যালি ও সমাবেশ

অবিলম্বে প্রেস সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরি এবং ৮ ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান, সাপ্তাহিক ছুটি দেড়দিন, বছরে চিকিৎসা ছুটি ১৪ দিন, উৎসব ছুটি ১১দিন, নৈমিত্তিক ছুটি ১০ দিন, বার্ষিক ছুটি ২০ দিনসহ শ্রমআইন বাস্তবায়নের দাবি জানিয়ে সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

১৫ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় সুরমা মার্কেটস্থ জেলা কার্যালয়ে জমায়েত হয়ে এক লাল পতাকা র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে এসে জেলা সভাপতি আবুল কালাম আজাদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রজত বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের মনির হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মির আজাদ, লালদীঘির পাড় আঞ্চলিক কমিটির সভাপতি আলিমুুল ইসলাম জুয়েল, সদস্য মো. আলমগীর হোসেন (১), শেখ রাজু, উজ্জল মিয়া, এমরান আহমদ রিমন, বাতেন খন্দকার, রেজাউল করিম সরকার রবিন, মো সোহেল রানা, দিদারুল ইসলাম, সোহেল হোসাইন, শাহীন আহমদ, জাবেদ, ফারহান আহমদ, নজরুল ইসলাম, রুমন দাসসহ প্রমুখ।

সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট:-২৪৯৭) প্রতিষ্ঠার পর থেকে বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ, ৮ঘন্টা কাজ, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুকসহ শ্রমআইনের পূর্ণ বাস্তবায়নসহ শ্রমিকশ্রেণির সার্বিক মুক্তির লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন শ্রম-বিরোধ নিষ্পত্তি করে অসংখ্য শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে সংগঠন বলিষ্ট ভূমিকা পালন করে চলেছে। সাম্প্রতিক সময়ে সরকার ঘোষিত নি¤œমত মজুরির গেজেট, শ্রমআইন বাস্তবায়নসহ ৮ দফা দাবির প্রেক্ষিতে প্রেস শ্রমিক ইউনিয়নের ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম ও দরকষাকষি চলছে।
নেতৃবৃন্দ শ্রমিকদের ৮ দফা দাবি আদায়ের প্রেক্ষিতে সকল প্রেস শ্রমিকদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার উদাত্ত আহবান জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট