সিলেটের সাদাপাথরে লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫

সিলেটের সাদাপাথরে লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটের ঘটনায় পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে কোম্পানীগঞ্জ থেকে পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

তিনি জানান বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে সাদাপাথর এলাকায় লুট হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করে। ধলাই নদীর তীরবর্তী ওই এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দেওয়া হচ্ছে।

পাথর প্রতিস্থাপনের বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, বুধবার রাতে ৬ সদস্যদের একটি দল যৌথবাহিনীর সহায়তায় বিভিন্ন স্থান থেকে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে ফের পর্যটন কেন্দ্র সাদা পাথরসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট