জৈন্তাপুরে পুলিশের অভিযানে দুটি ভারতীয় স্কুটি আটক

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫

জৈন্তাপুরে পুলিশের অভিযানে দুটি ভারতীয় স্কুটি আটক

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ চোরাচালান বিরুধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২টি স্কুটি আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগষ্ট দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সম্মুখে তাৎক্ষনিক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ভারতীয় দুটি স্কুটি আটক করা হয়। এদিকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা চোরাকারবারীরা তাৎক্ষনিক চোকপোষ্ট দেখে স্কুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশ দ্রুত স্কুটি দুটি জব্দ করে থানা হেফাজতে নেয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিরুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে থানার সম্মুখে সিলেট-তামাবিল মহাসড়কে তাৎক্ষনিক চোকপোষ্ট বসিয়ে অবৈধ পথে ভারত হতে নিয়ে আসা ২টি স্কুটি আটক করা হয়। এসময় চোরাকারবারীরা চেকপোষ্ট দেখে স্কুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। আমরা তদন্ত সাপেক্ষে চোরাকারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করব। আটক স্কুটি দুটি জব্দ করা হয়েছে। আমাদের চোরাচালান বিরুধী অভিযান চলমান আছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট