৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫
সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২৪নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে রিক্সা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নগরীর শিবগঞ্জ সবুজবাগ এলাকায় একজন হতদরিদ্র ব্যক্তির কাছে একটি নতুন রিক্সা তুলে দেয়া হয়।
২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদের সভাপতিত্বে ও সেক্রেটারী রুমেল আহমদের পরিচালনায় রিক্সা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের মজলিসে শূরার সদস্য ড. এএইচএম সোলায়মান, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, শাহপরান পশ্চিম থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমদ হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা কবির আহমদ, এখলাছুর রহমান, লুৎফুর রহমান ও জয়নাল আবেদীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী বলেন, জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। সেই রাষ্ট্রে বেকারত্ব ও দারিদ্র্য থাকবেনা। এজন্য যাকাতভিত্তিক অর্থব্যবস্থা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দরিদ্র ব্যক্তির মাঝে রিক্সা বিতরণ একটি মহৎ উদ্যোগ। যারা এই উদ্যোগে শরীক হয়েছেন তাদেরকে মুবারকবাদ। এভাবে দরিদ্র মানুষের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D