জাতীয় যুব দিবসে সিলেটে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

জাতীয় যুব দিবসে সিলেটে মাছের পোনা অবমুক্তকরণ

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে ১২ আগষ্ট মঙ্গলবার বিকেলে যুব প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে সিলেট জেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোঃ আব্দুর রউফ শাহ, আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের কো-অর্ডিনেটর এস.এম. ইমরোজ এরশাদ, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, মতস ইনস্ট্রাক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, আলমগীর কবির, মনির হোসেন, দেশ যুব সংগঠন এর সভাপতি মোঃ কামাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় অনেক দেশীয় প্রজাতির মাছ এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সংকট মোকাবেলার জন্য ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা একটি প্রশংসনীয় কার্যক্রম। তিনি সামাজিক সংগঠনগুলোকে এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট