৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫
মৌলভীবাজার শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের র্যালী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক বিরোধী অভিযান, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্রীমঙ্গলে যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ। অনুষ্ঠানে এমসিডা, ম্যাক বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ(ওয়াইপিএজি), সৃস্টি সমাজ কল্যায়ন সংস্থা, কারিতাসসহ বিভিন্ন এনজিও সংগঠন অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়নের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জনের মধ্যে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D