তাহিরপুরে সীমান্ত ছড়া নদীতে ফের খনিজ বালি চুরির অভিযোগ

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

তাহিরপুরে সীমান্ত ছড়া নদীতে ফের খনিজ বালি চুরির অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরের ইজারাবিহিন কলাগাঁও সীমান্ত ছড়া নদীতে প্রশাসনের অভিযানের পর গেল কয়েকদিন খনিজ বালি চুরি বন্ধ থাকার পর ফের ওই নদীতে গেল ৩/৪দিন ধরে নদীতে বালি চুরির কর্মযজ্ঞ শুরু হয়েছে।

প্রতিদিন রাতে শতাধিক ট্রলারে করে কোটি টাকার খনিজ বালি চুরি হলেও অদৃশ্য কারনে থানা পুলিশ, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বশীলরা, উপজেলা প্রশাসন খনিজ বালি চুরি ঠেকাতে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন বলে সীমান্ত জনপদের মানুষজন অভিযোগ তুলেছেন।

তাহিরপুরের সীমান্তগ্রাম কলাগাঁও, চারাগাঁও (সংসার পাড়), জঙ্গলবাড়ির ১০ থেকে ১২ জনের গড়ে তোলা একটি চক্র বালি বোঝাই প্রতি ট্রলার থেকে ২৫০০ থেকে ৩০০০ হাজার টাকা চাঁদা আদায় করছে থানা পুলিশ, ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প, স্থানীয় চারাগাঁও বিজিবি, উপজেলা প্রশাসনের নামে।

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে থাকা স্থানীয় এক সদসস্যের প্রভাবে চাঁদাবাজ চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠায় মামলা হামলা পুলিশী হয়রানীর ভয়ে বালি চুরিতে ক্ষতিগ্রস্ত কলাগাঁও পূর্ব-পশ্চিম পাড়, জঙ্গলবাড়ির মানুষজন মুখ খুলতে নারাজ।

সোমবার (১১ আগস্ট) রাতে তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পংকজ দাসের নিকট এ বিষয়ে জানতে একাধিক বার মুঠোফোনে কল করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট