সুনামগঞ্জে খনিজ বালি চুরিতে জড়িত ৮ জন গ্রেফতার

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

সুনামগঞ্জে খনিজ বালি চুরিতে জড়িত ৮ জন গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ইজারবিহীন খাল থেকে খনিজ বালি চুরিতে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকালে চুরির বালি, ট্রলার সহ ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, তাহিরপুরের সীমান্ত গ্রাম কলাগাও’র আছিম উদ্দিনের ছেলে শাহানুর, পার্শ্ববর্তী সীমান্ত গ্রাম বাগলী রতনপুরের গোলাপনুরের ছেলে তফসির হোসেন, একই গ্রামের ইউছুব আলীর ছেলে নেকবর আলী, জহুর আলীর ছেলে স¤্রাট হোসেন, আহাদ আলীর ছেলে মফিজ আলী, নুরুল হকের ছেলে মুক্তার আলী, শুক্কুর আলীর ছেলে কাউছার, তার সহদোর শহর আলী।

সোমবার (১১ আগস্ট) রাতে মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান ওই তথ্য নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়ের পুর্বক অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরকে সুনামগঞ্জ, অপর ৭ গ্রেফতারকৃত আসামিকে ধর্মপাশা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে সোমবার বিকেলে।

ওসি জানান, মধ্যনগর সদর উপজেলা সদর ইউনিয়নের সম্পদপুর গ্রাম সংলগ্ন ইজারাবিহিন খাল থেকে চুরি করে খনিজ বালি সরিয়ে নেয়ার সময় মধ্যনগর থানা পুলিশ এক অভিযানে ওই ৮ জনকে গ্রেফতার করে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট