দোয়ারাবাজার সীমান্ত থেকে ৯টি ভারতীয় গরু জব্দ

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫

দোয়ারাবাজার সীমান্ত থেকে ৯টি ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তের ইদুকোনা এলাকা থেকে ৯টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১০ জুন) সকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলা বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি বিওপির সদস্যরা গরুগুলো জব্দ করে।

বিজিবি জানিয়েছে, ৯টি গরুর আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা।

এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে। গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট