বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থী ভর্তির সীমা বাড়ালো মন্ত্রণালয়

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থী ভর্তির সীমা বাড়ালো মন্ত্রণালয়

Manual6 Ad Code

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Manual8 Ad Code

সংশোধিত নীতিমালা অনুযায়ী- প্রতিটি একক শ্রেণিতে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন। আগের নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা ছিল ৪০ জন। সেই হিসেবে সংশোধিত নীতিমালায় ১৫ জন বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে প্রতিষ্ঠানগুলো।

Manual5 Ad Code

এছাড়া সর্বোচ্চ তিনটি শাখা (মূল শাখা একটি ও অতিরিক্ত দুটি) থাকবে। প্রতিটি শ্রেণিতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষকের বাইরে এমপিও দেওয়া যাবে না।

বুধবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ছিদ্দিক জুবায়ের স্বাক্ষরিত পরিপত্রে এ সংশধোনী প্রকাশ করা হয়।

Manual2 Ad Code

সংশোধিত নীতিমালা অনুযায়ী অ্যাকাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তর এমপিওভুক্ত না হয়ে কেবল নিম্নমাধ্যমিক স্তর (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) এমপিওভুক্ত হলে মাধ্যমিক স্তরে নিয়োগপ্রাপ্ত কোনো বিষয়ের শিক্ষককে ওই প্রতিষ্ঠানের নিম্মাধ্যমিক স্তরের শূন্যপদে একই বিষয়ে সমন্বয় করা যাবে। এরকমভাবে আরও বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।


 

Manual6 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code