১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৭
টেস্টের শততম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফোনে প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন, ‘তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, জয় বাংলা।’
বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন ৭ মার্চে শুরু হওয়া এই আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ ‘জয় বাংলা কাপ’ নামে পরিচয় পাচ্ছে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জেতার গৌরব অর্জন করেছে টাইগাররা। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় মুশফিকের দল। ফলে, ১-১ সমতায় শেষ হলো দুই ম্যাচের টেস্ট সিরিজ।এর আগে ম্যাচ জয়ের পরই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।
এছাড়া সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মুশফিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
কলম্বোর পি সারা ওভালে ১৯১ রানের সহজ লক্ষ্যটা কঠিন করে ৬ উইকেট হারিয়ে টপকে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ৩৩৮ রানে। জবাবে, ৪৬৭ রান তোলে টাইগাররা। লিড পায় ১২৯ রান। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৩১৯ রান তোলে। ফলে, টাইগারদের জন্য টার্গেট দাঁড়ায় ১৯১ রান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D