২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরের পার্বতীপুরে চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পার্বতীপুরের ঝেল্লার ডাঙ্গা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুরের কিসমত কামারপাড়ার তানভিরুল ইসলাম মোহন (মোটরসাইকেল চালক) এবং জেলা সদরের পিলারডাঙ্গাপাড়ার তানজিন আক্তার (আরোহী)।
স্থানীয়রা জানান, ঝেল্লার ডাঙ্গা মোড়ে ডিম বহনকারি একটি পিকআপের সামনের ডানদিকের চাকা ফেটে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান। পিকআপটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও হেফাজতে নেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D