কমলগঞ্জে সিএনজির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

কমলগঞ্জে সিএনজির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার শমশেরনগর মোকামবাজার এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় আহত হলে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত ব্যবসায়ী আব্দুল মছব্বির (৬৫) শমশেরনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অটো রিকশায় বাড়িতে যাওয়ার পথে মোকামবাজার এলাকায় সিএনজি অটোরিক্সা পিছন থেকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই মৃত্যুবরণ করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জাকির হোসেন বলেন, ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট