কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১

সিলেটের কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষীণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রাম সুরমা নদীর খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক রইছ উদ্দিন (৫০) উপজেলার দলিবিল দক্ষীন নয়াগ্রামের মজর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কায়স্থগ্রাম সুরমা নদীর খেয়াঘাট হতে একটি টাটা কোম্পানীর পিকআপসহ রইছ উদ্দিনকে আটক করা হয়। পরে পিকআপ থেকে ৩৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। এ ঘটনায় আটককৃত রইছ উদ্দিন ও পিকআপ চালককে আসামী করে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে, ভারতীয় ১৯ বস্তা চা-পাতা ও ৬ বস্তা ভারতীয় চিনি বহনকারী ২টি সিএনজি চালিত অটোরিক্সাসহ ৩ জনকে আটক করে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট