২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেন।
আটকরা হলেন, ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার আগরতলা রেলস্টেশন এলাকার মৃত উপেন্দ্র পাল এর পুত্র শ্রী প্রদীপ পাল(৫০), রানীর খামার গ্রামের শ্রী অমূল্য বিশ্বাস এর পুত্র শ্রী অজিত বিশ্বাস (৪০) ও সিধাই থানার গোপাল নগর গ্রামের মৃত প্রিয়ারী মোহন দাস এর পুত্র শ্রী সমীর দাস (৩০)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D