সিলেটে আওয়ামী লীগ নেতা রুস্তম আলী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

সিলেটে আওয়ামী লীগ নেতা রুস্তম আলী গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমায় রুস্তম আলী (৬০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত (১০ ডিসেম্বর) রাত ৩টার দিকে মোগলাবাজার থানাপুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

রুস্তম আলী দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। রুস্তম সিলাম ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত আশখ আলীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন- মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট