কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আহত ২

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আহত ২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দ্রুতগামি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকল চালক ও আরোহী গুরুতর আহত হন।

সোমবার (৯) ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শমশেরগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে রায়েক তানভির (১৭) ও তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়া (১৭)কে নিয়ে মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। শমশেরগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তানভির ও তার বন্ধু জুমান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।

ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অজ্ঞাতনামা বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট