সিলেটে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

সিলেটে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

সিলেটের কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

রবিবার (৮ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরহাদ (৩৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ননগর উত্তর এলাকার দুদু মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েইনঘাট থানায় গত ১ অক্টোবর দায়ের করা নারী নির্যাতন মামলার পলাতক আসামিকে (৮ ডিসেম্বর) রাতে সিলেট কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতার আসামিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট