২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা শতবর্ষী ব্যক্তি তাহির আলী কালু মিয়া (১০৫) আর নেই।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজবাড়ী তিনি মৃত্যু্রণ করেন।
শুক্রবার বাদজুম্মা শহরের ইকড়ছই শাহী ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমের চাচাতো ভাই মছদ্দর আলী জানান, বৃহত্তর ইকড়ছই এলাকার মধ্যে তিনি সবচেয়ে প্রবীন ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১০৫ বছর। তিনি তার চাচার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D