২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
সিলেটে দুই লাখ টাকার ভারতীয় চিনিসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনজন। এসময় জব্দ করা হয়েছে একটি ডিআই পিকআপ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ ডিসেম্বর শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিম চা- বাগানের রাস্তায় চেকপোষ্ট চলাকালীন সময়ে রাত আটটার সময় সীমান্তবর্তী এলাকা থেকে আসা একটি পিকআপে তল্লাশি করে ৩৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় একটি ডিআই পিকআপ। গ্রেপ্তার করা হয় তিনজনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ দেওয়ানেরগাঁও এলাকার মো. রাজু (১৮), একই এলাকার মো. জয়নাল আবেদীন (১৯) ও উপজেলার সাতপরিকান্দি গ্রামের মো. জিল্লুর রহমান (২৫)। তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D