২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুন্ন হয়। এ দেশ থেকে এটি দূর করতে হলে সবাই মিলে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।
সিলেট জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বার এসোসিয়েশন। তার একটি অতিত ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য এবং সুনাম অক্ষুন্ন রাখার দায়িত্ব আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণের। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার এবং বার ও বেঞ্চের সুসম্পর্ক সমুন্নত রাখার আহবান জানিয়ে বিচারপতি আরোও বলেন, দক্ষ আইনজীবী হতে হলে আইন বিষয়ে চর্চা করে সঠিক জ্ঞান অর্জন করতে হয়।
গত রবিবার (১ ডিসেম্বর) রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেটের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক-০১ মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট, যুগ্ম সম্পাদক-০২ মাছুম আহমদ এডভোকেট অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক মোঃ বদরুল আলম শিপন এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট, সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট, যুগ্ম সম্পাদক-০১ মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট, যুগ্ম সম্পাদক-০২ মাসুম আহমদ এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা) এডভোকেট, লাইব্রেরী সম্পাদক মোঃ মেহেদি হাসান সজল এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমেদ এডভোকেট, সহ-সম্পাদক জনাব মোঃ মোজাক্কির হোসেন এডভোকেট, মোঃ ওয়াজিহুদ্দিন তারিক এডভোকেট ও মোঃ বদরুল আলম শিপন এডভোকেট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়গণকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট, সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট, সহ-সভাপতি-০১ মোঃ জালাল উদ্দিন এডভোকেট ও সহ-সভাপতি-০২ মোঃ নুরুল আমিন এডভোকেট।
এছাড়াও এইচএসসি-২০২৩, এসএসসি ও এইচএসসি ২০২৪ সনের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সমিতির সদস্যদের ৭৬ জন মেধাবী সন্তানকে এককালিন বৃত্তি ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম এডভোকেট ব্যক্তিগত উদ্দ্যোগে বৃত্তি প্রাপ্তদের মধ্য থেকে মেধাভিত্তিক ০৩ জনের প্রত্যেককে ৫০০০/- টাকা করে বৃত্তি প্রদান করেন। তারা হলেন এইচএসসি-২০২৩ আহসান আনজুম ত্রিশান, পিতা-মোঃ হাসান এডভোকেট, এইচএসসি-২০২৪ ইফফাত খান নৌশিন, পিতা-মোঃ নাসির উদ্দিন খান এডভোকেট ও এসএসসি-২০২৪ ফারিহা রহমান জান্নাত, পিতা-আতিকুর রহমান এডভোকেট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, সিলেটের মাননীয় মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ টি এম ফয়েজ উদ্দিন এডভোকেট।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিজ্ঞ সরকারি কৌঁসুলি শামীম আহমদ সিদ্দিকী এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেটের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মোঃ আশিক উদ্দিন (আশুক) এডভোকেট, মহানগর পিপি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট ও সিলেট ল’ কলেজের গভর্ণিং কমিটির সভাপতি এমরান আহমদ চৌধুরী এডভোকেট।
নৈশভোজ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা) এডভোকেট ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ কাদির আহমেদ এডভোকেট যৌথভাবে পরিচালনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D