২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪
সিলেটে সাড়ে ৩৭ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেটের গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকরা হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার বুঝবেন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. বুলবুল আহমেদ (৫০) ও একই গ্রামের মৃত রুবেল আহমদের মেয়ে শোভা আক্তার (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বুলবুল ও শোভাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D