২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মৌলানা আসাদ আলী কলেজের সামনে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সজল সরকার (৩০) নামে এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় অটোরিকশায় থাকা অপর ২ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সজল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের রসরাজ সরকারের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে মাধবপুরে যাওয়ার পথে মৌলানা আসাদ আলী কলেজের সামনে একটি অজ্ঞাত পরিচয় গাড়ী এটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সজল সরকার নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।
এছাড়াও ঘটনায় সাইদুল ( ২৪) ও চান্দু মিয়া (১৭) নামের অপর ২ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D