সিলেটে তিনদিন ধরে বৃদ্ধ নিখোঁজ

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

সিলেটে তিনদিন ধরে বৃদ্ধ নিখোঁজ

গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন (৬২)। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিজাম উদ্দিন নগরীর শাহী ঈদগাহ এলাকার অনামিকা-৬১ নম্বর বাসার মৃত মির হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের সময় তার পরনে ছিল সুরমা রঙের সোয়েটার।

কেউ তার সন্ধান পেলে 01772654303 এবং 01860-123575 নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছে পরিবার।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট