২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, টানা ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পর ছাত্রজনতার চুড়ান্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্রজনতার তুমুল প্রতিরোধের মূখে গণখুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। এখন ভারতে বসে বসে দেশেকে অস্থিতিশীল করার জন্য সুগভীর চক্রান্ত করছে। জুুলাই বিপ্লবে এই বিয়ানীবাজারের ৪ জন নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। শহীদের বৃথা যেতে দেয়া যাবে না। শহীদদের রক্তের শপথ নিয়ে দেশকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করার শপথ নিতে হবে।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত সাড়ে ১৫ বছরে বিয়ানীবাজারের কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। এখন দুর্নীতির ফিরিস্তি ধীরে ধীরে বের হচ্ছে। সংসদ সদস্য পদবীটি লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করে নামে বেনামে, দেশের টাকা বিদেশে পাচার করেছেন। আগামী নির্বাচন সিলেট ৬ আসনে ধানের শীষেকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে এই এলাকার উন্নয়ন বঞ্চনা থাকবে না।
কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এনাম উদ্দিন দিলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – মামুনুর রশীদ মামুন যুগ্ম সম্পাদক সিলেট জেলা বিএনপি, আবু নাসের পিন্টু স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি, সিদ্দিক আহমদ শিশু বিষয়ক সম্পাদকসিলেট জেলা বিএনপি, জয়নাল আহমদ রানু ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি, এনাম উদ্দিন সহ স্থানীয়-সরকার বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি মাসুক আহমেদ, লাউতা ইউনিয়ন এর ছাত্র দলের সভাপতি যুবের আহমদ, শ্রমিক দলের সভাপতি লাভলু আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, তিল পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, নুরুল কিবরিয়া সাধারণ সম্পাদক দুবাগ ইউনিয়ন বিএনপি, সাব্বির আহমদ চৌধুরী যুগ্ম আহবায়ক বিয়ানীবাজার উপজেলা যুবদল প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D