সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪

সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে সিলেট কোতোয়ালী মডেল থানাধীন উপশহর শাহজালাল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহজালাল সেতুর নিচ থেক মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। অনেকটা কঙ্কালের মতো।

তিনি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা মরদেহের পরিচয় ও কারণ শনাক্তের কাজ করছি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট