২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪
ঢাকার কাফরুল এলাকা থেকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল চারটায় নগরের বন্দরবাজার থেকে কোতোয়ালি থানাপুলিশ তাকে উদ্ধার করে।
ওই নারীর নাম সাবেরা সুলতানা (৫৫)। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাফরুল এলাকার পূর্ব শেওড়াপাড়ার মৃত সৈয়দ আমির শাহ রহমানীর স্ত্রী।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ওই নারী মানসিক ভারাসম্যহীন। তিনি আগেও একবার পরিবারের লোকজনের অগোচরে বাসা থেকে বের হয়ে সিলেট চলে এসেছিলেন। বুধবার সকালে একইভাবে তিনি কাউকে না জানিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন। আগে সিলেটে আসার ধারণা থেকে পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সহযোগিতা চায়। পরে আমাদের টিম তৎপরতা চালিয়ে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বন্দরবাজার থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে ওই নারীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D