ছাতকে প্রবাসীর স্ত্রীর আত্মহনন

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

ছাতকে প্রবাসীর স্ত্রীর আত্মহনন

সুনামগঞ্জের ছাতকের কৈতকে গলায় ফাঁস লাগিয়ে আছমা বেগম (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার রাজনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

আছমা বেগম রাজনপুর গ্রামের কাতার প্রবাসী মিলাদ হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান মাঝপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আছমা বেগম। তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানা যায়নি।

খবর পেয়ে জাউয়াবাজার তদন্তকেন্দ্রের পুলিশের এসআই শফিকুর রহমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট