২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব ড. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেডিকেল কলেজ দুটির নাম পরিবর্তন করা হয়।
গত সোমবার প্রজ্ঞাপনে সুনামগঞ্জের ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ’ এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ’।
আর হবিগঞ্জের ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ’ এর নাম থেকে শেখ হাসিনার নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে ‘হবিগঞ্জ মেডিকেল কলেজ’।
প্রজ্ঞাপনে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর একনেকে সভায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ নামে প্রায় ১১শ ৭ কোটি ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘেষে মদনপুর দিরাই সড়কের উভয়পাশে ৩৫ একর জমিতে মেডিকেল কলেজের বাস্তবায়ন করা হয়। গেল বছর মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D