২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
সিলেটে ছয় লক্ষাধিক টাকার চোরাই চিনিসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের খাসদবির এলাকা থেকে এসব চিনিসহ দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাতনী (রুস্তমপুর) গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে মো. রুবেল আহমদ (২০) ও একই উপজেলার বিছনাকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এয়াপোর্ট থানাধীন খাসদবির এলাকা থেকে ৬ লক্ষ ৩০ হাজার টাকার ১০৫ বস্তা (৫২৫০ কেজি) চিনি জব্দ করে। এসময় রুবেল ও সাইদুলকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বুধবার আদালতে প্রেরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D